1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আখাউড়া-আগরতলা সীমান্ত বাণিজ্য ১৫ দিন বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ১৬১ Time View

শুক্রবার থেকে আগামী পনের দিন বন্ধ থাকবে আখাউড়া-আগরতলা সীমান্ত বাণিজ্য।
শারদোৎসব এবং ইদ উপলক্ষে এ বানিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন আখাঊড়ার সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত হাবুল বিশ্বাস।

তিনি জানান, আখাউড়ার সীমান্ত বাণিজ্য খুলবে আগামী মাসের তিন তারিখ। প্রতিবছরই দুর্গা পুজা উপলক্ষে আখাঊরার সীমান্ত বাণিজ্য দশ দিন বন্ধ থাকে। এ বছর শারদোৎসব এবংিঈদ একসাথে পড়েছে।

তাছাড়া বন্ধের আগে এবং পরে দু’দিন শুক্রবার থাকায় বন্ধের সময়সূচি বেড়েছে।
শারদোৎসবের দশমীতে আগরতলায় মাছের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ২২ এবং ২৩ তারিখ বাংলাদেশ থেকে শুধু মাছ আনার ব্যবস্থা হয়েছে বলে জানান হাবুল বিশ্বাস।
কিন্তু অন্য কোন সামগ্রী আসবে বা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ