1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ভারতের অন্যতম সেরা ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তো? ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আর বিরাট কোহলিকে দেখা যাবে কি না তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরাটের সঙ্গে কথা বলতে পারেন বোর্ডের নির্বাচক এবং কর্তারা। তার পরেই ঠিক হবে ৩৫ বছর বয়সি বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ।
আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের ক্রিকেটে রাখা হয়নি তাঁকে। আগামী দিনে আবার কবে তাঁকে ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলতে দেখা যাবে তা পরিষ্কার নয়। বোর্ডের এক কর্তা বলেন, “টি-টোয়েন্টি দলে বিরাটের এখন সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনই কোনও রকম সিদ্ধান্ত নিতে রাজি নয়। আগে বিরাটের সঙ্গে কথা বলা হবে। ও কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাটের খেলা।”
শুধু বিরাট নন, রোহিত শর্মাও আপাতত সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রামে। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললে তিনিই অধিনায়ক থাকবেন। বোর্ডের ওই কর্তা বলেন, “রোহিতকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে, ও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে তা হলে ও-ই অধিনায়ক। তাই দল বেছে নেওয়ার সময় রোহিত কাকে চাইছে সেটাও মাথায় রাখা হবে। তবে আপাতত রোহিত সাদা বলে খেলবে না। আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও রোহিত খেলবে না।”
সদ্যসমাপ্ত এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন বিরাট। সাদা বলের ক্রিকেটে বিরাট এখনও ভাল ফর্মে। আইপিএলেও খেলবেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও সব থেকে বেশি রান বিরাটের। ১১৫টি ম্যাচে ৪০০৮ রান করেছেন তিনি। বিরাটের গড় ৫২.৭৪, স্ট্রাইক রেট ১৩৭.৯৭। তার পরেও তাঁকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল তৈরির কথা ভাবা সম্ভব কি না সেটাও প্রশ্ন অনেকের।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১৫টি ম্যাচে সেরা হয়েছেন তিনি। ৫০টি ক্যাচ নিয়েছেন। খুব বেশি ম্যাচে তাঁকে বল করতে দেখা না গেলেও ৪টি উইকেটও নিয়েছেন বিরাট। তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন গত বছর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে আর দেখা যায়নি বিরাটকে। আরও একটি বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ