1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক হিসাব খোলা ও ঋণ নিতে লাগবে বিআইএন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার একাধিক শহরে ১৪৪ ধারা, কোন পথে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি? বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নিচ্ছেন জোবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনর্নির্ধারিনের সময়সূচি সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ এলডিসি উত্তরণের পর বিশ্ববাজারে টিকতে পারবে বাংলাদেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে বাংলাদেশ ও ইআইবি আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১১ অক্টোবর ২০২৬

গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-ফাখুরা স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলটিতে হামলা চালায় ইসরায়েল।

বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। ছবিতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত বলেন, স্বাভাবিক সময়ে জাবালিয়া শরণার্থী শিবির অত্যন্ত ঘনবসতিপূর্ণ থাকে। এই শরণার্থী শিবিরের ভেতরের কিছু বাসিন্দা ইসরায়েলি বাহিনীর নির্দেশে গাজা উপত্যকার দক্ষিণে পালিয়েছেন। আর অন্যরা কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাননি। যে কারণে তারা জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এখন স্কুলগুলোও আর নিরাপদ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ