1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

এরশাদের বোন রোকেয়া রহমানের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ২৪৪ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বোন রোকেয়া রহমান রোববার বিকেলে সাড়ে ৫টায় গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোকেয়া রাহমান বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরতে এলাহীর মা। তিনি দীর্ঘ ২২বছর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শাখায় শিক্ষকতা করেন।

রোকেয়ার স্বামী হাবিবুর রহমান তৎকালীন পাকিস্তান সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

রোকেয়া রহমানের মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু  ও প্রিয়দেশ বাংলাদেশ সম্পাদক মুহাম্মদ মনিরুজ্জামান খান শোক প্রকাশ করেছেন।

সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে বনানীতে তাকে দাফন করা হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ