1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

নাদির শাহ নিখোঁজ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১২৩ Time View

আম্পায়ার নাদির শাহ’কে নিয়ে তার পরিচিতজনরাও চিন্তিত হয়ে পড়েছেন। ভারত থেকে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। এমন কি তিনি যে ভারতেই আছেন সে সম্পর্কেও কেউ নিশ্চিত হতে পারছে না।

গত ৮ অক্টোবর ইন্ডিয়ান টিভি বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ছয় জন আম্পায়ারকে নিয়ে খবর প্রকাশ করে। তাতে দেখানো হয় টাকার বিনিময়ে ফিক্সিংয়ে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ। ওই খবর প্রচারের পর অভিযুক্ত ছয় আম্পায়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডসহ আইসিসির সকল সদস্য দেশ এই সিদ্ধান্তে একমত হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আম্পায়ারদের ক্রিকেট সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত করা যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করবে বলে ঘোষণা দেয়। এক সপ্তাহ হয়ে গেলেও এখনও বিসিবি কোন তদন্ত কমিটি করেনি। উল্টো গুঞ্জন আছে বিসিবি থেকে আম্পায়ার নাদির শাহকে দেরি করে দেশে ফিরতে বলেছে। এবিষয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলানিউজকে বলেছেন,‘আমার জানা মতে বিসিবি থেকে নাদির শাহ’কে এমন কিছু বলা হয়নি। তার সঙ্গে কারও যোগাযোগ হয়েছে বলেও আমার জানা নেই।’

কবে নাগাদ তদন্ত কমিটি হতে পারে সম্পর্কে জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন,‘তদন্ত কমিটি করতে হলে বোর্ড মিটিং লাগবে। অথবা সভাপতির নির্দেশনা লাগবে। এছাড়া কোন পথ দেখছি না।’

এদিকে বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, আইসিসি থেকে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে ভিডিও ফুটেজ সরবরাহ করা হবে। সেটা হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক কাজে হাত দিবে বিসিবি। কামাল বলেন,‘আইসিসির কাছ থেকে পুরো ফুটেজ না পাওয়া পর্যন্ত তদন্ত কমিটি করে কোন লাভ হবে না। আইসিসি আমাদেরকে ফুটেজ দিবে গত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফুটেজ পাওয়ার পর আমরা কাজে হাত দিবো।’

মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হওয়ার পর দেশে ফিরে এখনও বিসিবিতে যাননি। কবে নাগাদ তিনি বোর্ডে যাবেন সে সম্পর্কেও কেউ কিছু বলতে পারে না। সূত্র জানিয়েছে, মোস্তফা কামাল এখন বোর্ডের বিতর্কিত বিষয়ে জড়াতে চাচ্ছেন না। মোবাইলফোন না ধরায় কামালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ