1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

নেইমারকে নিয়ে মেসির ‌‘স্ট্যাটাস’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭১ Time View

মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা যেমন চিরপ্রতিদ্বন্দ্বী, দুই দলের ফুটবলারদের মধ্যে বন্ধুত্বও ঠিক তেমনই। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সম্পর্ক। বার্সেলোনা থেকে পিএসজি, সবখানেই তাদের রসায়ন চোখে পড়ার মতো।

এদিকে সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এস্তাদিও সেন্টেনারিওর ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। তবে ব্রাজিলিয়ানদের হারের আক্ষেপকেও ছাড়িয়ে গেছে আরেকটি বিষয়। ম্যাচে চোটে পড়েন দলটির পোস্টারবয় নেইমার।

যদিও ইনজুরির কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। কিছুদিন আগেই ৭ মাসের চোট কাটিয়ে পুরোদমে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও এক ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। তবে এবারের চোট এতটাই মারাত্মক যে আগামী ৯ থেকে ১০ মাস ব্রাজিলিয়ান এ তারকাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল-হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে, সেটা এখনও ঠিক করা হয়নি।

ব্রাজিল জাতীয় দল এবং আল-হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে নেইমারের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন রেকর্ড সাতবারের এ ব্যালন ডি’অর জয়ী। নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল-হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এ চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭ থেকে ৯ মাস। অথচ ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। তাই ল্যাটিন সেরার এই আসরে এবার না-ও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ