1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শুক্রবার থেকে সিম কিনলেই আর চালু হবে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২
  • ১৫১ Time View

শুক্রবার থেকে নতুন সিম বা সংযোগ কিনলেই তা চালু হবে না। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ছবি দিয়ে ফরম পূরণ করার পর সেই তথ্য যাচাই বাছাই শেষে তবেই প্রি-প্রেইড সিম চালু করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এছাড়া সিম কেনার সময় দেওয়া তথ্যের সঙ্গে পরবর্তী তথ্য না মিললে ওই সিম আর চালু করা হবে না বলেও বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খাঁন বৃহস্পতিবার রাতে জানান, বিটিআরসির ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে আর কেউ যত্রতত্র থেকে সিম কিনতে পারবে না। নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত নীতিমালা অনুযায়ী তা করতে হবে।

এদিকে বিটিআরসি কয়েক মাস আগেই জানিয়েছিলেন, ১২ অক্টোবর থেকে সিম কেনার পর তা চালু করতে পোস্ট এক্টিভেশন পদ্ধতি প্রবর্তন করবে। বিটিআরসির সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে কেউ সিম কিনলেই তা সঙ্গে সঙ্গে চালু করতে পারবে না।

এই কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল অপারেটর বাংলালিংক সিম কেনার নীতিমালা বাস্তবায়নের জন্য তারা সব প্রি-প্রেইড সিম বিক্রি বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেয়। সেই সঙ্গে বাংলালিংক ১২ অক্টোবর (শুক্রবার) থেকে নতুন নীতিমালা অনুযায়ী পোস্ট-অ্যাক্টিভেশন পদ্ধতিতে সিম বিক্রির বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তিও দিবে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ