1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানীবাজার এলাকার বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের ফায়ার সেফটি ও আই কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ সচেতন না হলে এই রোগীর সংখ্যা আরও বাড়বে। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। সব সরকারি হাসপাতালে রোগীদের ভালোভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি মানুষ যদি সচেতন হন তাহলেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব হবে।
এ সময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং ছিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ কেরিয়া মৈত্রী হাসপাতালে চিফ মেডিকেল অফিসার ডা. সুরজিৎ দত্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ