1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রথম দিনেই ‘জাওয়ান’র আয় ২০০ কোটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

রেকর্ড ভাঙার জন্যই। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’। শুরু থেকেই এই সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি ছিল না। তার প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। গড়েছে নতুন নতুন রেকর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, প্রথম দিনই ভারত থেকে এই সিনেমা আয় করেছে প্রায় ৭৫ কোটি রুপি। যা শুধু প্রথম দিন নয়, যে কোনো দিনের সর্বোচ্চ আয়। এর আগে মুক্তির দ্বিতীয় দিন পাঠান আয় করেছিল ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার শুধু হিন্দি ভার্সনের আয় ৬৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে ৫৭ কোটি রুপি আয় করে এই রেকর্ড গড়েছিলেন শাহরুখ নিজেই। এবার নতুন করে ইতিহাস লিখলেন তিনি।
এতেই ক্ষান্ত হননি শাহরুখ। গড়েছেন বিশ্বজুড়ে হিন্দি সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ডও। প্রথম দিন বিশ্বজুড়ে জাওয়ান-এর আয় ১৫০ কোটি রুপির বেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা।
তবে প্রথম দিনের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জাওয়ান চতুর্থ। তালিকার প্রথম তিনটি হলো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’, ‘বাহুবলি ২’, ‘কেজিএফ ২’। সিনেমাগুলোর প্রথম দিনের আয় যথাক্রমে প্রায় ২২৩ কোটি, ২১৪ কোটি, ১৬৪ কোটি রুপি।
গতকাল (৭ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’। শাহরুখ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন, নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ