1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

শ্রীলঙ্কার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

শ্রীলঙ্কাকে দেয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এর আগে গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। এ নিয়ে মোট ১৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। একবছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।
মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ