1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

আজ থেকে চালু হচ্ছে বিমানের জাপান ফ্লাইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

বাংলাদেশ বিমানের জাপান ফ্লাইট আজ শুরু হচ্ছে। শুক্রবার রাত পৌনে ১২টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে উদ্বোধনী ফ্লাইট।
বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রতি শুক্র, সোম ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে জাপানের নারিতার উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। নারিতা থেকে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ফেরত আসবে।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, এতদিন অন্য দেশ ঘুরে জাপানে যেতে হতো। এখন থেকে আমাদের প্রতিবেশী দেশের যাত্রীরাও স্বল্প সময়ে ঢাকা হয়ে জাপান যেতে পারবেন। আশা করছি, এই রুটটি লাভজনক হবে।
এখন মাত্র ছয় ঘণ্টায় ঢাকা থেকে জাপানে যাওয়া যাবে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করা হবে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জাপান ফ্লাইটের উদ্বোধন করবেন।
শুক্রবার যে ফ্লাইটটি যাবে সেটি নারিতায় পৌঁছাবে স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি ৩৭৭ ওই দিন সকাল ১১টায় উড্ডয়ন করে শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে ঢাকার স্থানীয় সময় শনিবার দুপুর ৩টায়। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে জাপান ফ্লাইট পরিচালিত হবে।
ঢাকা-জাপান রুটে ২৫ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু করে বিমান। এ রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা এবং রিটার্ন টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা। তবে, নতুন রুট উদ্বোধন উপলক্ষে ছাড় দিয়েছে বিমান। ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হয়। এ সময়ে ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ছিল জনপ্রতি সর্বমোট ৪৯ হাজার ১০০ টাকা। রিটার্ন টিকিটের ভাড়া ছিল ৮৪ হাজার ৪৯৬ টাকা।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী ফ্লাইটের বেশিরভাগ টিকিট বিক্রি হয়েছে। যদিও উদ্বোধনী রুটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা, বিমানের স্টাফ ও বিভিন্ন মিডিয়ার কমপক্ষে ৭৯ জন যাত্রী আছেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তবে, তখন টোকিওর পরিবর্তে ঢাকা-নারিতা গন্তব্যে সেই ফ্লাইট চলত। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার সেই গন্তব্যে ফ্লাইট শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ