1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মিয়ামির হয়ে প্রথম জয়হীন ম্যাচ দেখলো মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

লিওনেল মেসির পায়ের জাদুতে বুঁদ হয়ে আছে গোটা যুক্তরাষ্ট্র। বিশ্বজয়ের পর মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দিয়েই অসাধ্য সাধন করেছেন তিনি। সেই সঙ্গে লিওর যাদুতে বদলে গেছে ইন্টার মিয়ামি। কোনো ইতিহাস বা ঐতিহ্য না থাকা ক্লাবটি এখন ফুটবল যাদুকরের কল্যাণে অংশ হয়ে উঠেছে ইতিহাসের।
মেসির বা পায়ের জাদুতে একের পর এক ম্যাচ জিতে চলেছিল ইন্টার মিয়ামি। হার যেনো ভুলেই গিয়েছির দলটি। তবে মেসি গোল না পাওয়ায় টানা জিততে থাকা দলটি লিগে নিজেদের ২৪তম ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করেছে। মেসিও মিয়ামির হয়ে প্রথম জয়হীন ম্যাচ দেখলো।

আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ন্যাশভিলের মুখোমুখি হয় মিয়ামি। ম্যাচটিতে গোল কিংবা অ্যাসিস্ট, কিছুই করতে পারেননি মেসি। এতে জয়ও পায়নি তার দল। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি-ন্যাশভিল।
এর আগে প্রথমবারের মত ডেভিড বেকহামের দলকে নিয়ে গেছেন লিগস কাপের ফাইনালে। এমনকি আর্জেন্টাইন অধিনায়কের জাদুর স্পর্শে মিয়ামিতে যোগ দিয়ে মাত্র ৭ ম্যাচে জিতেন লিগস কাপের শিরোপা। যেটা কিনা ক্লাবটির ইতিহাসেরই প্রথম শিরোপা। এরপর ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌছেছে মিয়ামি।
এরপর গত ২৭ আগস্ট রেড বুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হয় মেসির। ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামা মেসি ৮৭ মিনিটে গোল করে অভিষেক রাঙান দুর্দান্তভাবে। দল জিতে ২-০ গোলে।
তবে সে ধারাবাহিকতা আজ আর ধরে রাখতে পারেনি মেসিরা। লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা ন্যাশভিলের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। এতে ১৫ দলের টেবিলে মেসির মিয়ামির অবস্থান ১৪তম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ