1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

আর কিছুদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার সর্বোচ্চ মর্যাদার লড়াইয়ে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলটির গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। শুক্রবার (২৫ আগস্ট) এ তথ্য জানায় ক্রিকইনফো।
জানা যায়, শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও আভিশকা ফার্নান্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এশিয়া কাপের জন্য এখনও নিজেদের দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা। আসন্ন এই টুর্নামেন্টের দলে গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার থাকবে কিনা সেটি নির্ভর করছে তারা কত দ্রুত সুস্থ হতে পারবে সেটির ওপর।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা অভিজ্ঞ পেরেরা ও ফার্নান্দোর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লঙ্কা প্রিমিয়ার লিগের শেষদিকে এই দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই কেবল তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
এই দুই ক্রিকেটার ছাড়াও দুশমন্থ চামিরা এবং য়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও বিপাকে রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ৩১ বছর বয়সী চামিরা কাঁধের চোটে পড়েছেন। ফলে পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। সদ্য সমাপ্ত লঙ্কান লিগে খেলার সময় এই ইনজুরিতে পড়েছেন তিনি।
শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। শ্রীলঙ্কা যদি পরবর্তী রাউন্ডে যেতে পারে এবং হাসারাঙ্গা যদি ম্যাচ খেলার মতো ফিট হন তবেই কেবল আসরে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ