1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সহ-সভাপতি মনোনীত হওয়ায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর ২০১৪ সালের জুন পর্যন্ত সহ-সভাপতি পদে থাকবেন কামাল। সহ-সভাপতির মেয়াদ শেষে পালাক্রম অনুসারে এক বছরের (২০১৪-২০১৫) জন্য সভাপতি হবেন তিনি।

আইসিসিতে সহ-সভাপতি মনোনীত হওয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তফা কামাল বলেছেন, ‘আমাকে সহ-সভাপতি পদে মনোনীত করায় আইসিসি বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশের জন্য গর্বের এবং দেশের ১৬ কোটি ক্রিকেট অনুরাগী মানুষের জন্য আনন্দের মুহূর্ত। আইসিসির সকল সদস্য দেশের কাছে আমি কৃতজ্ঞ।’

বাংলাদেশ সরকারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়ে আমি এ পর্যায়ে এসেছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকুণ্ঠ সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোস্তফা কামাল, ‘যুগ্ম প্রার্থী মনোনয়নের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা প্রদর্শন করেছে তার জন্যও আমি কৃতজ্ঞ।’

বিসিবি পরিচালক এবং কর্মকর্তা কর্মচারিদেরকেও ধন্যবাদ দিয়েছেন কামাল, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক, অফিসিয়াল এবং কর্মচারিগণ আমাকে উৎসাহ যুগিয়েছেন। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ