1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭৪ Time View

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি চূড়ান্ত হওয়ায় চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অবশ্য অপেক্ষা করা লাগবে আরও অনেকটা সময়।
বুধবার বাংলাদেশের ৩ ম্যাচসহ মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি।
চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ায় এদিন বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা আর ১৬ দিন পর থেকেই টিকিট কেনা শুরু করতে পারবেন।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টার’ করতে হবে। টিকিটের চাহিদা কী রকম তার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।
আইসিসি ঘোষিত টিকিট ছাড়ার সময়-
২৫ আগস্ট- ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ