1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সিলেট টেস্ট থেকে ছিটকে যেতে পারেন সাদমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ফিল্ডিংয়ের সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ার পরই সাদমান ইসলামের চোটের গুরুতর অবস্থা আঁচ করা গিয়েছিল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বাংলাদেশের এই ওপেনার। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে। চোটের কারণে ইনিংসের বাকি সময় ফিল্ডিং করতে পারেননি তিনি। এমনকি দলের প্রথম ইনিংসে ওপেনিংয়েও নামতে পারেননি।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারী লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাম পায়ে চোট পান ওপেনার সাদমান ইসলাম। পরে ব্যাটিংয়ে তার জায়গায় নামেন নাঈম হাসান। এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়েও পাওয়া যাচ্ছে না সাদমানকে। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো শারীরিক অবস্থায় নেই তিনি।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টেই দুর্দান্ত একটি সেঞ্চুরি করা সাদমান এবার ব্যাটিংয়েই নামতে পারবেন না। এর আগে দুপুরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। তার চোটের প্রকৃত অবস্থা জানতে এমআরআই করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যায় খেলোয়াড়ের সর্বশেষ অবস্থা জানিয়ে ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্ক্যানও করানো হয়েছে। প্রাথমিকভাবে চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আজকের (৭ নভেম্বর) স্ক্যানের প্রতিবেদন হাতে পাওয়ার পর চোটের ধরন ও সুস্থ হতে কত দিন লাগতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সাদমান মাঠে নামতে না পারলেও তার পরিবর্তে নতুন কোনো ব্যাটসম্যান নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। তার অনুপস্থিতিতে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামানো হয় নাঈম হাসানকে। আগের টেস্টে আট নম্বরে ব্যাটিং করা নাঈম এবার ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ