1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই নেতৃত্ব ছেড়েছেন তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

গত মাসের শুরুর দিকে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বিদায় বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন ওয়ানডে অধিনায়ক। তামিমের সিদ্ধান্তটা ছিল অভিমানে, তা স্পষ্টই বোঝা যায়। সেটা নিয়ে রীতিমত তোলপাড় হয় তখন।
ঘটনার পরের দিন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার মধ্যস্থতায় তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশেই অবসর প্রত্যাহার করে নেন তামিম।
এ ঘটনার মাস না পেরোতেই গতকাল নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম। এবার আর আবেগপ্রবণ নয়, গুরুত্বপূর্ণ সবার সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার। কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। বুঝিয়ে বলেছেন পুরো পরিস্থিতি।
গত রাতের সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম বলেন, ‘আজকে (কালকে) আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল জালাল ভাই (ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুস) ও (নাজমুল হাসান) পাপন ভাইয়ের সঙ্গে। আমার সবকিছু নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজের থেকে ওনাদের বলেছি যে আজ (কাল) থেকে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’
তামিম যোগ করেন, ‘আমার চোট একটা কারণ। যে ইনজেকশনটা নিয়েছি ওটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে দল আগে। দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন।’
নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যেতে চান তামিম। এশিয়া কাপে না খেললেও তাকে দেখা যেতে পারে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তামিম বলেন, ‘মূল বিষয় হলো, দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি এবং একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ