1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সপ্তম মেয়াদে ঢাকা ওয়াসার এমডি তাকসিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৬ Time View

ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সপ্তমবারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন তাকসিম।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম। এরপর ৫ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন তাকসিম এ খান। এমনকি প্রশ্ন রয়েছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও।
মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেওয়া এবং গত ১৪ বছরে বেতন-ভাতা হিসেবে ৫ কোটি ৮০ লাখ টাকা নেওয়াসহ আলোচনা-সমালোচনার অভিযোগগুলোর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকা নিয়ে প্রকাশিত সংবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ