1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ওয়ানডে বিশ্বকাপ সূচিতে এলো পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন যে আসছে সেটির ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বুধবার (২ আগস্ট) এলো সেটিও।
আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
মূলত ১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নবরাত্রি উদযাপিত হবে। সেদিনকার নিরাপত্তার কথা চিন্তা করে একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচটিকে। তবে ভেন্যুতে পরিবর্তন আসছে না এই ম্যাচের। পূর্বনির্ধারিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
এই ম্যাচটিকে এগিয়ে আনায় পরিবর্তন এসেছে আরেকটি ম্যাচের সূচিতে। ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল। খেলাটি দুইদিন এগিয়ে এনে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। খুব শিগগিরই এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
সূচিতে পরিবর্তন আসায় স্বভাবতই বেশ ভোগান্তিতে পড়বেন দর্শকেরা। পরিবহন টিকিট থেকে শুরু করে এখন তাদের পরিবর্তন করতে হবে হোটেলে থাকার দিনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ