1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক

ওয়ানডে বিশ্বকাপ সূচিতে এলো পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন যে আসছে সেটির ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বুধবার (২ আগস্ট) এলো সেটিও।
আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
মূলত ১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নবরাত্রি উদযাপিত হবে। সেদিনকার নিরাপত্তার কথা চিন্তা করে একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচটিকে। তবে ভেন্যুতে পরিবর্তন আসছে না এই ম্যাচের। পূর্বনির্ধারিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
এই ম্যাচটিকে এগিয়ে আনায় পরিবর্তন এসেছে আরেকটি ম্যাচের সূচিতে। ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল। খেলাটি দুইদিন এগিয়ে এনে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। খুব শিগগিরই এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
সূচিতে পরিবর্তন আসায় স্বভাবতই বেশ ভোগান্তিতে পড়বেন দর্শকেরা। পরিবহন টিকিট থেকে শুরু করে এখন তাদের পরিবর্তন করতে হবে হোটেলে থাকার দিনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ