1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৮২ Time View

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন এই ইংলিশ পেসার। চলতি অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের স্বাদ পেয়েছেন ব্রড।
ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও ব্রড অনবদ্য ছিলেন টেস্ট ফরম্যাটে। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন তিনি। পাশাপাশি ১২১টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
ক্রিকেটকে বিদায় জানানো ব্রড বলেন, এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক গৌরবের ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ