1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পরও দলের হার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

এবারের জিম আফ্রো টি-টেন লিগে দারুণ খেলেছেন তাসকিন আহমেদ। আরও একবার দুর্দান্ত বোলিং করে দলের সেরা বোলার হলেন। কিন্তু জিততে পারলো না তার দল বুলাওয়ে ব্রেভস।
হারারেতে বৃহস্পতিবার রাতে ডারবান কালান্দার্সের কাছে ৭ রানে হেরেছে তাসকিনের দল। ফলে পাঁচ দলের টুর্নামেন্টে সবার নিচে থেকে শেষ করেছে বুলাওয়ে। ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল ডারবান। তাসকিনের তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। প্রথম ৪ উইকেটের তিনটিই নেন তাসকিন, দুজনকে আবার করেন পরিষ্কার বোল্ড।
তবে এরপর আসিফ আলি আর জর্জ লিন্ডের ব্যাটে চড়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ডারবান দাঁড় করায় ১০৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। আসিফ ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ আর লিন্ডে ১১ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন হার না মানা ২৮।
তাসকিন ২ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার প্যাট্রিক ড্যালে আর টাইমল মিলসের।
জবাবে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বুলাওয়েও। তবে সিকান্দার রাজার ১৫ বলে ২৪ আর বিউ ওয়েবস্টারের ২১ বলে ৩ চার, ২ ছক্কায় গড়া ৪০ রানের ইনিংসে জয়ের ভালো সম্ভাবনা ছিল বুলাওয়ের।
৬ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে দরকার ছিল ১২ রান। কিন্তু চাতারা ওই ওভারে দুই উইকেট তুলে নেন, একটি হয় রানআউট। সবমিলিয়ে মাত্র ৪ রান তুলতে পারে বুলাওয়ে। ৭ উইকেটে ৯৬ রানেই থামে তাদের ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ