1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয় : প্রধান নির্বাচক ইনফান্তিনোকে মামলা করার ও নথি নষ্ট না করার হুমকি উয়েফার ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন অন্ধকারে ডুবল কিউবা

সচিবদের নিয়ে কোনো বিশেষ সভা হয়নি : মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭২ Time View

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সচিবদের নিয়ে কোনো বিশেষ সভা হয়নি। এটি বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে এ বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সচিব সভায় আসন্ন নির্বাচনে প্রশাসনের প্রতি কোনো দিক নির্দেশনার বিষয়ে আলোচনা হয়নি। এটি বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সে জন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।
তিনি বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধাণত যেসব বিষয় আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদন করার বিষয় ছিলো-সেগুলো আমরা করেছি।
সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।
নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আলাদা কোনো সচিব সভা করিনি।
মাঠ প্রশাসন নির্বাচনের আগে কীভাবে কাজ করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কি না,এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এ রকম কোনো বিষয়ে না। সরকারিকরণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পদ সৃষ্টির বিষয় ছিল।
আলাদা করে সচিব সভা হয়েছে কি না, এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এজেন্ডাভুক্ত আলোচনা শেষ হওয়ায় কয়েকজন সচিব বের হয়ে যান।’
প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভায় যেসব সচিব অংশ নেন, তাদের বাইরেও অন্য সচিরা এই সভায় ছিলেন। বিষয়টি জানিয়ে একজন সাংবাদিক মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। একই সময় অন্য একজন সাংবাদিক প্রশ্ন করলে এ প্রশ্নে জবাব দেননি তিনি।
মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন আমরা যাতে ইন্টারন্যাশনাল যে এজেন্ডাগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয়, সে বিষয় নিয়ে কথা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।
নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না-এ প্রশ্নে মাহবুব বলেন, ওসব নিয়ে আলোচনা হয়নি।
কয়েকজন সচিব জানিয়েছেন সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব বলেন, ‘যে কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ