1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এক দিন আগেই শেষ মেসির অভিষেক ম্যাচের টিকিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

লিগস কাপে ক্রস আসুলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। সেই ম্যাচ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হতে যাচ্ছে লিওনেল মেসির।
এমনিতেই ‘মেসি জ্বরে’ কাঁপছে পুরো মায়ামি শহর। তাকে বরণ করে নিতে কানায় কানায় পূর্ণ ছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি। এবার মেসির অভিষেক ম্যাচেও দেখা যাবে একই চিত্র। কেননা ২১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গেছে এক দিন আগেই।
এই ম্যাচ দেখার জন্য দর্শকদের এতোই আগ্রহ যে, মেসির সতীর্থও পর্যন্ত নিজের পরিবারের জন্য টিকিট পাচ্ছিলেন না। তবে সেই সতীর্থকে নিজে টিকিট জোগাড় করে দেন মেসি।
ঘটনাটি সম্পর্কে মায়ামির ডিফেন্ডার ডেয়ান্ড্রে ইয়েডলিন বলেন, ‘রোববার কাম্পানা টিকেট খুঁজছিল এবং সে গ্রুপ চ্যাটে জানতে চায়, কারো কাছে আছে কি না। তখন আমিও জানতাম না, মেসি এই গ্রুপে আছে। কিন্তু সে (মেসি) হঠাৎই বলে ওঠে, তোমার কয়টা টিকিট দরকার? তখন আমি অবাক হয়ে যাই, নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তখন পর্যন্ত হয়তো তারা একে অপরকে তিন দিনের মতো জানতো । কিন্তু এই উদারতা দেখানোটাই বড় উদাহরণ, সে আসলে কেমন মানুষ। ’
মূলত লিগস কাপ নতুন এক টুর্নামেন্ট। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মোট ৪৭ ক্লাব অংশ নেবে তাতে। যা চলবে ২১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের সেরা তিন দল জায়গা করে নেবে ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে।
এদিকে সার্জিও বুসকেতসের পর মায়ামিতে যোগ দিয়েছেন মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। যদিও ক্রুস আসুলের বিপক্ষে স্কোয়াডে তাকে রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ