1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

এমবাপ্পেকে ১ বিলিয়ন ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব পিএসজির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৬৫ Time View

কিলিয়ান এমবাপ্পে থাকতে চান না প্যারিস সেন্ট জার্মেইতে। আগামী বছরের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন চলছে। তবে পিএসজি তাকে রেখে দিতে চায়। শেষ চেষ্টা হিসেবে তারা ১ বিলিয়ন ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।
ডিফেন্সা সেন্ট্রাল এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে এই অভাবনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী তারকা এই চুক্তিতে সই করলে ৩৪ বছর পর্যন্ত ক্লাবে থাকবেন। আজীবনের চুক্তি হিসেবেও ধরা হচ্ছে একে। আর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া চুক্তি হতে যাচ্ছে এটি।
অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ