1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

বিএনপি সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫২ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ‘এক দফা’ ঘোষণার পর থেকে তারা সারাদেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
আজ শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আতœসমর্পণ করবে না।কঝজগ
ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কথায় কথায় দফা দিচ্ছে, বিএনপিও দফা দিচ্ছে। মূলত তাদের লক্ষ্য বিদেশিদের মনোযোগ আকর্ষণ করা। বিএনপি চায় অসাংবিধানিকভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা হয়। সেগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।
সেতুমন্ত্রী বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারো চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে আত্মসমর্পণ করতে পারি না।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ