1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

দেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহ পেল ‘সুড়ঙ্গ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

গেল ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে সিনেমাটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আগামী ২১ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। তবে দেশের চেয়ে পশ্চিমবঙ্গেই বেশি হল পেয়েছে সিনেমাটি।

ঈদে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও পরে আর হল সংখ্যা বাড়েনি সিনেমাটির। তবে দেশে বেশি হল না পেলেও, পশ্চিমবঙ্গে ঠিকই অধিক প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে ‘সুড়ঙ্গ’।

বুক পেজে পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা শেয়ার করেছেন নির্মাতা রাফি।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্বে রয়েছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ।

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রোববার (১৬ জুলাই) ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা মির্জা। ওপার বাংলায় সিনেমাটি মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ