1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ইতোমধ্যে দেশে একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আপনারা দেখেছেন সিটি নির্বাচনসহ গত নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। যা বিশ্বে প্রমাণিত। কাজেই এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইনকানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে।

বাংলাদেশ সফর করা বিদেশি কূটনীতিকদের নিয়ে তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর নানান মত থাকতে পারে কিন্তু কে এসে কি বলে গেল সেটা বড় বিষয় নয়। তবে তাদের ভিন্ন কোনো মত নেই। সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শেখা, দৃষ্টিভঙ্গিতে ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে তা এখনই দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি হয়তো পরবর্তী চার বছরের মধ্যে দৃশ্যমান হবে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও জেলা বনবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ