1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আকাশে মোবাইল ব্যবহারের সূচনা করল এমিরেটস্

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১২
  • ১৩৫ Time View

এমিরেটস্ এয়ারলাইন গত ২ অক্টোবর তাদের একটি এয়ারবাস এ৩৮০ বিমান উড্ডয়নকালীন প্রথমবারের মতো মোবাইল ফোন ব্যবহার করে ইনফ্লাইট যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

দুবাই থেকে মিউনিখগামী উড়োজাহাজটি ১১,৫০০ মিটার উচ্চতায় উড্ডয়নকালীন চীনের একটি নম্বরে প্রথম মোবাইল ফোন কলটি করা হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় অনবোর্ড যোগাযোগ সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান- অনএয়ারের সহযোগিতায় এমিরেটস্ বহরের এ৩৮০ উড়োজাহাজে এ সুবিধা সংযোজন করা হয়েছে। ফ্লাইট চলাকালীন এ সব উড়োজাহাজের যাত্রীরা নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে ফোন কল অথবা ডাটা লিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হবেন। ২০১১ সাল থেকে এমিরেটস্ তাদের এ৩৮০ বিমানগুলোতে ওয়াই ফাই সংযোগ প্রদান করে আসছে।

এমিরেটস্ বহরে বর্তমানে বিশ্বের যে কোন এয়ারলাইনের তুলনায় সর্বাধিক ২৫টি এ৩৮০ উড়োজাহাজ রয়েছে এবং অর্ডারবুকে রয়েছে আরো ৬৫টি। এমিরেটসের সব এ৩৮০ উড়োজাহাজেই মোবাইল ফোন ব্যবহারের সুবিধা থাকবে।

২০০৮ সালে প্রথম এ৩৮০ উড়োজাহাজ চালু করার পর ইতোমধ্যে এমিরেটস্ এ উড়োজাহাজগুলোতে এক কোটির অধিক যাত্রী পরিবহন করছে। আগামী বছরের প্রথমদিকে দুবাইয়ে এ৩৮০ উড়োজাহাজগুলোর জন্য স্বতন্ত্র একটি টার্মিনালের উদ্বোধন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ