1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

বাবা-ছেলে দুজনকেই আউট করে অনন্য রেকর্ড অশ্বিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৯৪ Time View

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাবা-ছেলে দুইজনকেই আউট করে অনন্য রেকর্ড গড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন এ কীর্তি গড়েন তিনি।
১২ বছর আগে শিবনারায়ন চন্দরপলকে আউট করেছিলেন অশ্বিন। এক যুগ পর তারই ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এমনই এক রেকর্ড গড়েছেন অশ্বিন। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে বাবার পর ছেলেকে আউট করার বিরল রেকর্ড এর আগে আরও চারজন গড়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ইনিংসের ১৩তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে ত্যাগনারায়ণ চন্দরপলকে বোল্ড করেন অশ্বিন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বাবা-ছেলে দুজনের উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।
বিশ্ব ক্রিকেটে বাবা-ছেলের উইকেট নেয়াদের তালিকায় ভারতের অশ্বিন পঞ্চম। তার আগে অনন্য এই কীর্তি গড়েছেন ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, মিচেল স্টার্ক ও সাইমন হারমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ