1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা (বিএনপি), এক দফা কর্মসূচি দিয়েছেন, সরকার পতন করবেন। তাদের দিক থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন।
আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কারওরান বাজারের টিসিবি অডিটরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের উদ্দেশ্যে) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’
দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমরা দেখেছি। ১৪ সালে জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি, জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। এখন সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।’
সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ