1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিএনপি নামক দলটির প্রতি মানুষের কোনো আস্থা নেই : নাছিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেছেন, মির্জা ফখরুল আপনি রাজাকারের ছেলে হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করেন। কিন্তু আপনি ভুলে গেছেন বিএনপি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে রোববার দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি বছরের পর বছর আন্দোলনের নামে শুধু তারিখ ও সময় ঘোষণা করেছে। এরাই এখন এক দফার আন্দোলনের কথা বলছে। যারা কালো আইন জারি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল। আপনি তাদের পুনর্বাসন করেছেন। আপনি জামায়াত নেতা নিজামীর আন্ডারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তখন আপনার আদর্শ কোথায় ছিল। আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতে পারেন, কিন্তু বাংলার মানুষ আপনাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করে না। আপনি হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের রক্ষক এবং বঙ্গবন্ধুর হত্যাকারীকে আজ্ঞাবহ। আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের লালন পালনকারী বিএনপি নামক দলটির প্রতি মানুষের আস্থা নেই। এজন্য তাদের কোন আন্দোলন মানুষ সমর্থন করবে না।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এ সম্মেলনের উদ্বোধন করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য ইমেলদা হোসেন দীপা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ১০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন মিলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রার্থীদের বিষয়ে যাচাই বাচাই শেষে ৩ দিন পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা জানিয়ে সম্মেলন সমাপ্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ