1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত এবাদত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬৬ Time View

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। রোববার (৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। ম্যাচে নিজের ১০ম ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইনজুরির অবস্থা জানতে এবাদতের এমআরআই করা হবে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছেন এবাদত। তার এমআরআই করা হবে। এ মুহূর্তে আমি মনে করি না, তৃতীয় ওয়ানডেতে ওর পক্ষে খেলা সম্ভব।
সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন তিনি।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ