1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে।
আজ রোববার প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ সফরকারী ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে।
হোম অব ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে চার নম্বর দলের সঙ্গে খেলতে নামা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। সাথী রানী ও শারমিন সুলতানা মিলে ২৭ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন। শারমিন ১৭ রানে আউট হওয়ার পর সাথীকে সঙ্গে নিয়ে সোবহানা মোস্তারি ২৫ রানের জুটি গড়েন। সাথী (২২) দলীয় ৫২ রানে আউট হওয়ার মুহূর্তেও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নিগার সুলতানার রান আউটের পর মোমেন্টাম হারায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার ২৮ ও রিতু মনির ১১ রানে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। সোবহানার ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ