1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিয়ে করলেন ফারিয়া শাহরিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬০ Time View

বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। জীবনের নতুন অধ্যায় শুরুর খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে নিজের একটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি জানান ফারিয়া। অভিনেত্রীর সেই পোষ্ট-ই বলে দিচ্ছে বৃহস্পতিবার শুভকাজটি সম্পন্ন হয়েছে তার।
সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের আপনার প্রার্থনায় রাখুন।’
অভিনেত্রীর সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন তার হাজারো ভক্ত-অনুরাগী। তবে কেউ কেউ আবার সন্দেহও প্রকাশ করেছেন যে এটি কোনো নাটকের প্রচারণা কিনা। কারণ বিয়ের খবর জানালেও পাত্রের নাম-ছবি পরিচয় কিছুই প্রকাশ করেননি ফারিয়া।
বিয়েটি যে ঘরোয়াভাবেই হয়েছে তা জানা গেল সেই পোস্টে অভিনেত্রীর এক মন্তব্য। এক নেটিজেন সেই পোস্টে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, ‘দাওয়াত পাই নাই।’ এর জবাবে ফারিয়া লেখেন, ‘ভাই ঘরোয়াভাবে কাবিন হইছে।’
এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল বাগদান সেরেছেন ফারিয়া। চার বছরের প্রেমের পর প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে আয়োজন করেই বাগদান সেরেছিলেন।
দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন লাক্স তারকা ফারিয়া। দীর্ঘ এই ক্যারিয়ারে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার অন্যতম একটি কাজ। সেখানে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন। এখন সেই চরিত্রের নামেই ভক্তদের কাছে বেশি পরিচিত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ