1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

রাজধানীর দুই থানার ওসি বদল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১৯ Time View

রাজধানীর মতিঝিল ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দুজনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আবুল কালাম আজাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে ডিএমপি সদর দফতরের প্রশাসন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল কাইউমকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক অফিস আদেশে জানা গেছে, রূপনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শের আলমকে লালবাগ গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ