1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নতুন চমক নিয়ে মুক্তি পেল ‘সালার’-এর টিজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫৮ Time View

ভারতে এখন রাজত্ব করছে প্যান ইন্ডিয়া সিনেমা। তবে আগে ‘কেজিএফ’, ‘পুষ্পা’ দুর্দান্ত ব্যবসা করলেও গত দুই বছর শাহরুখ খানের ‘পাঠান’ ছাড়া বলিউডের আর কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারেনি। চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে আরও একটি প্যান ইন্ডিয়া সিনেমা ‘সালার’। মুক্তির আগেই টিজারে দর্শককে চমকে দিয়েছেন নির্মাতারা। শুধু টিজার নয়, চমক ছিল টিজার প্রকাশের সময়ও।

ভোর ৫টার সময় প্রকাশ করা হয়েছে এই সিনেমার ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার। ভোরে প্রকাশ করলেও অ্যাকশনে ভরপুর এই টিজার দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মাত্র ৮ ঘণ্টায় ৩ কোটি দর্শক দেখে ফেলেছেন এ টিজারটি।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই সিনেমা নির্মাণ করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। তাই এই টিজারে দেখা গেছে ‘কেজিএফ’ সিনেমার ছাপ।

দর্শককে সবচেয়ে বড় যে চমক দিয়েছেন নির্মাতারা তা হলো পুরো গল্প একসঙ্গে মুক্তি পাচ্ছে না।

পরে এই সিনেমার সিকুয়েল আসবে, টিজারে জানিয়ে দিয়েছেন নির্মাতারা। তাই এই সিনেমার নাম রাখা হয়েছে ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’।

প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় অভিনয় করছেন ‘বাহুবলী’খ্যাত তেলেগু তারকা প্রভাস। বাহুবলীর পর বক্স অফিসে ভালো কোনো সিনেমা উপহার দিতে পারেননি এই তারকা। তাঁর স্বমহিমায় ফেরার অপেক্ষায় দর্শক।

ভক্তদের আশা এই সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলবেন প্রভাস। ‘সালার’–এ তাঁর বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও মালয়ালম ভাষায় একসঙ্গে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ