1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে। অনেক বছরের স্টাবিলিশ, যার ফলে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি সরকারিভাবে।
মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ