1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

যুক্তরাষ্ট্রে পিছিয়ে গেল মেসির অভিষেক, সুযোগ মেলেনি স্কোয়াডে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫৬ Time View

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আগামী মাসে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল, ফুটবলের এই মহাতারকাকে ১৬ জুলাই নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে মায়ামি। ২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেক হবে মেসির।
তারও আগে ১৯ জুলাই এমএলএস অল-স্টার্স বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে আর্জেন্টাইন এই ফুটবলারকে এমন খবরও প্রকাশ করেছিল ইউরোপিয়ান গণমাধ্যম। তবে, সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির।
ডিসি ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়েইন রুনি এমএলএস অল-স্টার্স দলের দায়িত্ব পালন করছেন। ডিসির মাঠ অডি ফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আর্সেনালের বিপক্ষে লড়বে অল স্টার্স। ইতোমধ্যে সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল-স্টার্স, যেখানে নেই মেসির নাম।
এর আগে জানা যায়, চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে এমএলএস অলস্টাসের ম্যাচে যেকোনোভাবে মেসিকে খেলানোর চেষ্টা করছিল কর্তৃপক্ষ। লিগের সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপলের একটি সূত্র তখন জানিয়েছিল, টেক জায়ান্টটিও চেষ্টা করছে যেকোনোভাবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে এই ম্যাচে খেলানোর।
কারণ, এই ম্যাচও এমএলএসের সিজন পাসের (মৌসুমভিত্তিক সাবস্ক্রিপশন) সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ম্যাচে মেসির খেলা বা না খেলার বিষয়টি অনেকটাই তার ওপর নির্ভর করছে বলেও জানা যায়। শেষ পর্যন্ত হয়তো মেসি রাজি না হওয়াতেই তাকে স্কোয়াডে রাখা হয়নি।
এদিকে, ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামি থেকে মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।
চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেয়ার চিন্তা করছে অ্যাপল। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর লিগ সকারে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে কোম্পানিটি।
উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ