1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

অক্ষয় দর্শনে বাংলাদেশের মনির

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ১৪৫ Time View

নাম তার মনির। সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন তারা বেশ ভালোভাবেই তাকে চেনেন। মূলত তিনি মিডিয়ারই একজন শিল্পী।

কিন্তু এই শিল্পীর রকমটাই শুধু একটু আলাদা। সচরাচর আমরা এই শিল্পের সাথে জড়িতদের মেকআপম্যান হিসেবে ডাকলেও সময়ের পালা বদলে এখানেও এসেছে পরিবর্তনের ছোঁয়া।

এখন সবাই এই পেশার কর্মীকে ‘মেকআপ আর্টিস্ট’ হিসেবেই মূল্যায়ন করে থাকেন। কারণ তারাও আসলে একধরনের শিল্পের চর্চা করছেন। একজন শিল্পী মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতেই চান না। সেই অর্থে একজন মেকআপ আর্টিস্টের গুরুত্ব অপরিসীম। এই সময়ের সফল একজন মেকআপ আর্টিস্ট মনির। মিডিয়াতে কাজ শুরু করেছিলেন শখের বশে। আর এখন এটাই তার পেশা। মাঝে মাঝে নেশা জাগে প্রিয় প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করার।

ঠিক তেমনি সম্প্রতি শখ হলো মনিরের তার প্রিয় নায়ক অক্ষয় কুমারের সাথে দেখা করার। নির্ভরযোগ্য সূত্র ধরে গত আগস্টের শেষে অক্ষয়ের ‘ও মাই গড’ ছবির শুটিং এ গিয়ে প্রিয় নায়কের সাথে দেখা করে এলেন মনির। অক্ষয় তার সাথে বেশ কিছুটা সময় কাটান।

এ বিষয়ে মনির বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে তার মতো বড় তারকার সাথে আমি দেখা করে আসতে পেরেছি। আর তিনি মানুষ হিসেবেও অনেক ভালো। আমাকে সঙ্গেে নিয়ে বিভিন্ন শুটিং স্পট ঘুরে ঘুরে দেখিয়েছেন। আমি অনেক আনন্দিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ