1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

বিএনপি নির্বাচন নিয়ে অতীতে তামাশা করেছে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৭০ Time View

গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে অতীতে বিএনপি ও তাদের হোতারা তামাশা করেছে। আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন নিয়ে তামাশা করে নাই এবং ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করে দেবে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া ও কসবা উপজেলা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি।

daraz
আনিসুল হক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। আর নির্বাচন নিয়ে বিএনপি এবং বিএনপির যারা হোতা তারাই তামাশা করছেন অতীতে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ