1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়লেন নিয়মিত মুখ পূজারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮২ Time View

সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা খুইয়েছে ভারত। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি ভারতীয় ক্রিকেটাররা। তবে ফাইনালে হারের সেই ভুল সুধরে নতুন শুরু করতে চায় তারা। সেই লক্ষ্যে রোহিত শর্মার দলের প্রথম মিশন ওয়েস্ট ইন্ডিজ সফর।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। সেই সফরের জন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে বাদ পড়েছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত মুখ চেতেশ্বর পূজারা। এ ছাড়া কোনো ফরম্যাটের দলেই নেই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব।
আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজটির এখনও সূচি নির্ধারণ করা হয়নি। তবে টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরুর কথা রয়েছে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াতে পারে আগামী ১২ জুলাই। এই সিরিজে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল অধিনায়ক রোহিত শর্মাকে। তবে তাকে নেতৃত্বে রেখেই দল ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ফাইনালে হারের পর দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত। নতুন ঘোষিত স্কোয়াডে তার আঁচ পাওয়া গেছে। ভারতীয় দলে সাদা পোশাকে নির্ভরযোগ্য ব্যাটার পূজারাকে ছাড়াই এবার মাঠে নামবে ভারত। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আইপিএলে ধারাবাহিক পারফর্ম করা তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়কে।
তবে বর্তমানে দলের প্রধান পেসার মোহাম্মদ শামিকে দুই ফরম্যাট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। আইপিএল এবং সর্বশেষ টেস্টের ফাইনালেও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। তবে টেস্টে নির্বিষ বোলিংয়ের কারণে সমালোচিত উমেশ যাদব এবার দল থেকে বাদ পড়েছেন।
তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন দুই পেসার নবদীপ সাইনি এবং মুকেশ কুমার। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মোহাম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকাটও এই দলে রয়েছেন।
ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার এবং নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, উমরান মালিক এবং মুকেশ কুমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ