1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভেনেজুয়েলাকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৩ Time View

ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। জাতীয় দল থেকে শুরু করে যুব দলও মাঠের পারফরম্যান্সে সেরা সময় পার করছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও সুসময় পার করছে আর্জেন্টিনার যুবারা।
শনিবার (২৪ জুন) ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়) অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী (১৩টি) ব্রাজিলকে। যারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে। ফাইনালে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে হারাতে পারলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।
সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে আলবিসেলেস্তে যুবাদের এগিয়ে নেন। দলের লিড দ্বিগুণ করেন ইভান মন্টেরস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেরস। আর ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকেন মাতিয়াস বনিনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ