1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৬ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদে মুক্তি পেতে চরেছে তার লাল শাড়ি। এ নিয়ে বেশ ব্যস্ত সময় পাড় করছেন তিনি। এত ব্যস্ততার মাঝে সাবেক স্বামীর পাশে থাকতে চান এ নায়িকা। প্রায়শই সাবেক স্বামী শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অপু।
মিডিয়ার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন তাকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন, তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না।
এক সাক্ষাৎকারে এ কথা বলেন অপু। শাকিবের প্রসঙ্গ উঠতেই এ নায়িকা বলেন, “শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সম্মুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।”
কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছে? তিনি কী বুবলীকে ইঙ্গিত করছেন? প্রশ্ন তুলতেই অপু বলেন, ‘আমি কারও নাম বলতে চাই না। কারও নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই যে-ই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’
ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাতশিল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল শাড়ি’ র গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
অন্যদিকে একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ