1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আক্রমণাত্মক কৌশল অব্যাহত রাখার পক্ষে ইংল্যান্ডের রুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১০০ Time View

বার্মিংহামের এজবাস্টনে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের প্রথম টেস্ট হারলেও নিজেদের আগ্রাসী ক্রিকেট অব্যাহত রাখার পক্ষে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। প্রয়োজনে আগ্রাসী মনোভাব আরও বাড়িয়ে দেয়ার কথা জানালেন তিনি। অধিনায়ক হিসেবে নিজের যুগে ফিরে যেতে পারলে বর্তমান দলনেতা বেন স্টোকসের আগ্রাসী ক্রিকেটকে বেছে নেওয়ার কথাও জানালেন রুট।
প্রথম টেস্টের পাঁচ দিন সমানতালে লড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে নাটকীয়ভাবে ২ উইকেটে টেস্টটি জিতে নেয় অসিরা।

হাতে উইকেট থাকা সত্বেও টেস্টের প্রথম দিন অধিনায়ক স্টোকস আগে ভাগে ইনিংস ঘোষনার করলে ইংল্যান্ডের ‘বাজবল’ নীতি সমালোচনার মুখে পড়ে।
কিন্তু স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে পুরোপুরি সমর্থন করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। এবার সেই দলে যোগ দিয়েছেন রুট। তিনি জানান, আবারও যদি সুযোগ পান তাহলে অধিনায়ক হিসেবে নিজের যুগে আক্রমণাত্মক পদ্ধতি অনুসরণ করবেন।
সাড়ে পাঁচ বছরে রেকর্ড ৬৪ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। অধিনায়ক হিসেবে ১৭ টেস্টের মধ্যে মাত্র ১টি জয় পাওয়ায় গত এপ্রিলে নেতৃত্ব হারান রুট।
অ্যাশেজ ইতিহাসে ইংল্যান্ড দ্রুততম ইনিংস ঘোষনাার সিদ্ধান্তের উল্টো দিকে হাটবে কিনা জানতে চাইলে রুট বলেন, ‘একটি দল হিসেবে আমরা যা করছি তা নয়। যদি আমার সময়ে ফিরে যেতাম, বেন যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেভাবেই নেতৃত্ব শুরু করতাম এবং সে যেভাবে খেলছে, সেভাবেই খেলার চেষ্টা করতাম।’
তিনি আরও বলেন, ‘এটা অনেক বেশি রোমাঞ্চকর, আরও বেশি আকর্ষনীয় এবং আমার মনে হয়, দল হিসেবে ও ব্যক্তিগতভাবে এই পদ্ধতি থেকে আমরা অনেক বেশি পাচ্ছি। আমাদের ক্রিকেট এখন অনেক বেশি উপভোগ্যে , ফলাফলও অনেক ভালো হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ