1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৭ Time View

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৮২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বেশিরভাগ হাসপাতাল থেকে ডেঙ্গুর রিপোর্ট পাঠানো হয়নি। যা শনিবারের (২৪ জুন) রিপোর্টের সঙ্গে সমন্বয় করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ জন ও ঢাকার বাইরের ১০ জন।
চলতি বছরের ১ থেকে ২৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে চার হাজার ৯৩৫ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে এক হাজার ৪০৪ জন।
অন্যদিকে এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৯১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ হাজার ৮৩১ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৮৬ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪০ জন।
বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ