1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

গ্রিসের বিপক্ষে রাতে মাঠে নামছে ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৮৯ Time View

নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে নামছে ফ্রান্স। এছাড়া ওল্ড ট্রাফোর্ডে ‘সি’ গ্রুপে রাতের আরেক ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
সোমবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌঁনে ১টায় ফ্রান্স ও ইংল্যান্ডের পৃথক ম্যাচ দুটি শুরু হবে।
কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ইউরো বাছাই পর্বে রীতিমতো উড়ছে ফ্রান্স। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে দ্যা ব্লুজ। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রিসের বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স।
ফ্রান্সের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ গ্রিস। এখন পর্যন্ত দু’দলের মোট ১৯ বারের দেখায় ১৩ বারই জয় পেয়েছে ফ্রান্স। আর মাত্র দু’বার জয় পেয়েছে গ্রিস। এছাড়া শেষবারের দেখায় জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
এ দিকে চলতি মৌসুমে ইউরো বাছাই পর্বে বেশ দারুণ ছন্দেই আছে রয়েছে গ্রিসও। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। তাতে টেবিলের শীর্ষস্থান দখলের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না দলটি। এজন্য গ্রিস সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নিতে নারাজ ফরাসি কোচ।
চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের অপর ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। যেখানে শক্তির ও সামর্থ্যের বিচারে এগিয়ে রয়েছে ইংলিশরা। ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচ ছাড়াও আরও ১০টি ম্যাচ রয়েছে এদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ