1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শিরোপা জিতল স্পেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯২ Time View

উয়েফা নেশন্স লিগে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতলো স্পেন। প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
টানটান উত্তেজনাপূর্ণ উয়েফা নেশন্স লিগের ফাইনালে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই।
অবশেষে টাইব্রেকারে বাজিমাত করে লুইস দে লা ফুয়েওন্তের দল। প্রথম চার শটে গোল করে দুই দলই। ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচের পঞ্চম শটটি স্পেনের গোলরক্ষক ঠেকিয়ে দিলে এগিয়ে যায় স্পেন। কঝজগ
এরপর পঞ্চম শটে দানি কারভাহাল নিখুঁত শটে লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে স্পেনিশরা। ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মিষ্টি স্বাদ পেল তারা।
এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেদেরিকো দিমার্কো ও দাভিদে ফ্রাত্তেসির গোলে প্রথম ২০ মিনিটেই ২-০তে লিড নেয় ইতালি। ম্যাচের ৬৮ মিনিটে স্টিভেন বেরহাসের গোলে ব্যবধান কমায় নেদারল্যান্স।
এরপর ৭২ মিনিটে ফেদরিকোর গোলে ৩-১ এ লিড নেয় ইতালি। ৮৯ মিনিটে জর্জিনিয়ে ভেইনালডামের গোলে ব্যবধান ৩-২ এ কমালেও হার এড়াতে পারেনি ডাচরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ