1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না : আতিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৬৩ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না। আমরা (উত্তর সিটি করপোরেশন) দুই লাখ গাছ লাগাব, এ জন্য বন বিভাগকে সম্পৃক্ত করেছি। এ পদক্ষেপের মাধ্যমে বায়ুদূষণ কমবে, তাপদাহ কমবে, ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।
আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গাছের পরিচর্যার জন্য ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১০০ জন মালি নিয়োগ দেওয়া হবে। এ পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। কারণ তারা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চায়।
নিয়োগ পাওয়া মালিদের দায়িত্ব সম্পর্কে মেয়র আতিকুল ইসলাম বলেন, এক কিলোমিটারের মধ্যে গাছের রিপোর্ট একেকজন তারা দিবেন। ‘সবুজে বাস, বারো মাস’ স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকায় সবুজে বাস করব।
এ সময় রাজউকের দৃষ্টি আকর্ষণ করে ডিএনসিসির মেয়র বলেন, নিয়ম অনুযায়ী ৩৫ শতাংশ জায়গা খালি রেখে বাড়ি-স্থাপনা নির্মাণ করতে হবে। প্রতিটি বাড়ির এক কাঠায় একটি গাছ লাগাতে পারি। তাহলে ঢাকা সবুজে ভরে যাবে।
স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আখতার হামিদের সঙ্গে বসে সিটি করপোরেশন কর্মপরিকল্পনা ঠিক করেছে বলে বলে জানান মেয়র আতিক।
মেয়র আনিসুল হক সড়কের যে জায়গায় গাছগুলো লাগানো হচ্ছে সেখানে আগে নষ্ট ট্রাক পড়ে থাকতো জানিয়ে তিনি বলেন, গাছগুলোকে বাস-ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি সকলে মিলে টেককেয়ার করবে। এখানের সড়কের মিডিয়ামে সোনালু, জারুল, রসকল লাগানো হবে। রসকল গাছের ফল পাখিদের প্রিয়, নগরের ভবিষ্যৎ প্রজন্ম পাখিদের ভুলে যেতে পারে, এজন্য পাখিদের ফিরিয়ে আনতে রসকল গাছ লাগানো হচ্ছে।
সম্প্রতি অনুমতি ছাড়া গাছ কাটার জন্যে সিটি করপোরেশনের দুই ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এক ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ