1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

অনেকে পিতৃ পরিচয়ে ক্ষমতা দেখায়: হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০১ Time View

ঐক্যবদ্ধ সুশৃঙ্খল আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারো নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। এ চলার পথে দলকে আরও সুসংগঠিত করে আগামী দিনের সব নির্বাচনে দলের বিজয় ছিনিয়ে আনতে হবে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করতে হবে। নির্বাচন এলে ষড়যন্ত্র শুরু হয়। অনেকে পিতৃ পরিচয়ে ক্ষমতা দেখায়। আবার পিতা আওয়ামী লীগ করলেও অনেক সন্তান সেই আদর্শ লালন করে না। তার প্রকৃত উদাহরণ ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার বাবা এখনো আওয়ামী লীগের সভাপতি এবং দল মনোনীত উপজেলা চেয়ারম্যান হয়েছেন। কিন্তু ছেলে তার আদর্শ ধারণ করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো চাইছে সুষ্ঠু নির্বাচন। সে নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ রাখবে বলে বন্ধু রাষ্ট্রগুলো ঘোষণা দিয়েছে। শেখ হাসিনাও ঘোষণা দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের। সবাই নির্বাচনে আসুক। কিন্তু বিএনপি এটা নিয়ে মিথ্যাচার করে- দেশের মানুষকে বোকা বানতে প্রচেষ্টা চালাচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ